নরসিংদীতে অভিনয় কর্মশালা, ২০ জন পেলেন সনদ
২৯ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শেষ হয়েছে ৪ দিনব্যাপী অভিনয় কর্মশালা। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সনদ বিতরণ ও নাটিকা মঞ্চায়ণের মাধ্যমে নরসিংদী শিশু একাডেমিতে কর্মশালার সমাপ্তি হয়। কর্মশালার আয়োজন করে জেলার স্থানীয় সাংস্কৃতিক সংগঠন "মুক্তধারা নাট্য সম্প্রদায় "।
এর আগে, গত ২১ আগস্ট কর্মশালাটি নরসিংদী জেলা শিশু একাডেমিতে শুরু হয়। ২২, ২৮ ও ২৯ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা অব্দি দিনব্যাপী চলে এই কার্যক্রম। ২০ জন প্রশিক্ষণার্থী শুরু থেকে নাটকের ইতিহাস ও উচ্চারণ, কোরিওগ্রাফি ও নাচের ব্যবহার অভিনয়সহ নানা বিষয়ে ধারনা পায়।
কর্মশালায় উচ্চারণ নিয়ে কাজ করেন আবৃত্তি শিল্পী ও নাট্যকার জহিরুল ইসলাম মৃধা, শরীর নির্মাণ ও কৌশল নিয়ে কাজ করেন আরণ্যক নাট্যদলের সিনিয়র সদস্য ও নির্দেশক ফয়েজ জহির, দেশবরেণ্য কোরিওগ্রাফার উজ্জ্বল কাজ করেছেন কোরিওগ্রাফি ও নাচের ব্যবহার নিয়ে এবং গেম ইমম্প্রোভাইজেশন, এ্যাকটিং নিয়ে টানা ২ দিন কাজ করেন আরণ্যক নাট্যদলের নাট্যকর্মী ও সংগঠক শামিমা শওকত লাভলী।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, গত ৪ দিনে নতুন কিছু শিখতে পেরে তারা আনন্দিত। সেই সাথে, থিয়েটার ও সংস্কৃতি চর্চা সম্পর্কে ভিন্ন ধারনা তৈরী করতে পেরেছে।
কর্মশালায় অংশ নেয়া প্রতীক দত্ত অর্নব নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমি নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। আগে আমার থিয়েটার নিয়ে কোনো ধারনা ছিল না, চার দিনের কর্মশালায় অভিনয়ের প্রাথমিক ধারনা পেয়েছি।
শিবপুর উপজেলার গড়বাড়ি থেকে কর্মশালায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী তমা আক্তার। তিনি বলেন, থিয়েটার সম্পর্কে আমার ধারণা ছিল শূন্যের কোঠায়। ৪ দিনের কর্মশালায় আমি অনেক কিছু শিখতে পেরেছি। থিয়েটার এবং সংস্কৃতি চর্চার প্রতি আমার নতুন করে আগ্রহ তৈরি হয়েছে এই কর্মশালার মাধ্যমে।
মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট জানান, কর্মশালায় অংশ নেয়া বেশিরভাগই শিক্ষার্থী। নতুন প্রজন্মকে সুষ্ঠু সংস্কৃতি চর্চায় স্বাগতম। আমরা মফস্বলে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে চাই।
সাংস্কৃতিক সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম মৃধা বলেন, ৪ দিনের কর্মশালা শেষে সকলের হাতে আমরা অংশগ্রহণ সনদ তুলে দিয়েছি এবং আয়োজনের শেষ দিনে আমরা ২ টি নাটিকা উপভোগ করেছি। নতুনদের সংস্কৃতি চর্চায় আগ্রহ আমাদেরকে অনুপ্রাণিত করে। গত ৩ দশকের বেশি সময় ধরে মুক্তধারা নরসিংদীসহ সারাদেশে কাজ করছে। আগামীর সময়ে নতুনরা সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিবে বলে প্রত্যাশা করছি।
সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিনিধিসহ জেলার সংস্কৃতি অঙ্গণের সম্মুখ সারির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ