নরসিংদীতে ৪ দিনব্যাপী অভিনয় কর্মশালা
১১ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নাট্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে মুক্তধারা নাট্য সম্প্রদায় নামে জেলার একটি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে ৪ দিনব্যাপী এ কর্মশালায় অভিনয়ের প্রতি আগ্রহী এবং মঞ্চে নিজেকে প্রকাশ করতে আগ্রহী ব্যক্তিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে কর্মশালার বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ২১, ২২, ২৮ ও ২৯ আগস্ট নরসিংদী শিশু একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অভিনয়, মুকাভিনয়, শরীরচর্চা ও মঞ্চচর্চার পাশাপাশি কণ্ঠশীলন ও উচ্চারণ, নাট্যপাঠ এবং সৃজনশীল পরিবেশনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অভিনয়ের প্রতি ভালোবাসা এবং মঞ্চে নিজেকে প্রকাশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আগ্রহীদের কর্মশালায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
কর্মশালায় অংশগ্রহণের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী-তে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে। যোগাযোগের জন্য রয়েছে—০১৮৭২ ৫৩৩৩৪৫ (সুব্রত), ০১৭৬০ ৭৪৫৭৫৫ (রাকিব), ০১৭১১ ১৮৮১১০ (জহির মুখা) এবং ০১৬১২ ২৬৯২৬৯ (সনেট)।
মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, এই কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী তৈরি হওয়ার পাশাপাশি নরসিংদীর নাট্যচর্চায় তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা রাখছি।
সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম মৃধা জানান, তিন দশকেরও বেশি সময় ধরে নরসিংদীতে নাট্যচর্চা করছে মুক্তধারা নাট্য সম্প্রদায়। নাটককে গণজাগরণের হাতিয়ার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখানকার সদস্যরা কাজ করছে৷ এই কর্মশালার মাধ্যমে অভিনয়ের পাশাপাশি আবৃত্তি ও উপস্থাপনাসহ মঞ্চ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেকে তৈরী করার সুযোগ থাকছে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ