সারাদেশে যাত্রাপালা ও নাটকের অনুমতির দাবিতে নরসিংদীতে মানববন্ধন
১৯ অক্টোবর ২০২২, ০৪:৫৬ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীসহ সারাদেশে যাত্রাপালা ও নাটক পরিচালনার অনুমতি চেয়ে মানববন্ধন করেছেন নরসিংদীর যাত্রাশিল্পী ও দল মালিকরা। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলার ১২ টি নিবন্ধিত যাত্রা দলের অর্ধশতাধিক শিল্পী ও মালিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে যাত্রাদল মালিক ও যাত্রাশিল্পীরা বলেন, করোনার প্রাদুর্ভাবের আগে থেকেই জেলায় যাত্রা, নাটক প্রায় বন্ধ ছিলো। করোনা সেটিকে আরও স্থায়ী করেছে। এখন করোনা কমে গেলেও যাত্রাপালার অনুমতি মিলছে না। প্রশাসন যাত্রা শিল্পের নামই শুনতে পারে না। যার ফলে পুরোপুরি বেকার হয়েছেন জেলায় হাজারের বেশি যাত্রাশিল্পী ও কলাকুশলী। এই অবস্থায় যাত্রা নাটক পরিচালনার অনুমতি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাত্রা উৎসব, রাজধানীতে আলাদা করে যাত্রামঞ্চ এবং পেশাদার শিল্পীদের আর্থিক সহায়তার দাবী জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে যাত্রাপালা ও নাটক পরিচালনার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন যাত্রাশিল্পীরা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতি কেন্দ্রিয় কার্যকরী কমিটির সভাপতি এম আলী, সাংগঠনিক সম্পাদক টিইএচ আজাদ কালাম, মহিলা বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার লক্ষী, জেলা যাত্রাশিল্পী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, নাট্য শিল্পী এমএ মজিদ, যাত্রা শিল্পী জহুরা হাসান দিপ্তী, সাভার যাত্রা শিল্পের পৃষ্ঠপোষক বরুণ রায় প্রমুখ।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ