২২ জানুয়ারি রণবীর-আলিয়ার বিয়ে!!!
২৩ অক্টোবর ২০১৯, ০১:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
বর্তবমানে বলিউড সিনেমায় সবচেয়ে রোমান্টিক জুটি রণবীর-আলিয়া। সেটা পর্দার চেয়ে বাস্তবে আরও বেশি জনপ্রিয়। এই দুই তারকার প্রেমকাহিনি একেবারে বাংলা সিরিয়ালের মতো জমজমাট আর সাসপেন্সে ভরপুর। অনেক দিন থেকেই প্রেম করছেন তারা, শিগগিরই করবেন বিয়ে। শোনা যাচ্ছে এরই মধ্যে আলিয়ার মা মেয়ের বিয়ের বাজার করতে শুরু করেছেন। প্রায়ই শোনা যায় তাদের এনগেজমেন্টও হয়েছে। বিয়ের পিঁড়িতে এই বছরই বসবেন তারা। সম্প্রতি তারা দেশের বাইরে ছুটিও কাটিয়ে এসেছেন।
এবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে রণবীর-আলিয়ার বিয়ের কার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীর-আলিয়া ও তাদের বাবা-মায়ের নামসহ একটি বিয়ের কার্ড ভাইরাল হয়েছে। বিয়ের কার্ডে লেখা, ২২ জানুয়ারি, ২০২০, জোধপুরের উমেদ ভবন প্যালেসেই বসবে তাদের বিয়ের আসর। এই কার্ড দেখে চমকে গিয়েছেন রণবীর-আলিয়াও। বিয়ের কার্ডটি আসলে নকল। কেউ বানিয়ে সেটা প্রকাশ করেছে।
এখানে আলিয়ার নামের বানান ভুল। তার বাবার নামও ভুল লেখা হয়েছে। আরও বেশ কিছু ভুল দেখা যাচ্ছে এই কার্ডে। আসল বিয়ের কার্ড হলে এই ভুলগুলো থাকতো না অবশ্যই। তবে এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি রণবীর-আলিয়া।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার