ঢাকায় স্টার সিনেপ্লেক্সের পর্দায় আসছে অ্যাঞ্জেলিনা জোলি ও এমা স্টোন
১৭ অক্টোবর ২০১৯, ০৬:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
টাইমস ডেস্ক:
আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের আলোচিত দুই সিনেমা ‘ম্যালেফিসেন্ট : মিসট্রেস অব ইভিল’ ও ‘জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ’। ছবি দুটি একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে।
প্রায় ৫ বছর পর অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ছবি ‘ম্যালেফিসেন্ট’র সিক্যুয়াল ‘ম্যালেফিসেন্ট : মিসট্রেস অব ইভিল’ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ছবির ট্রেলারে ভয়ঙ্কররূপে দেখা গেছে তাকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি।
‘বাই দ্য সি’র পর অনেক দিন সিনেমায় বিরতি ছিল। সেই বিরতি কাটিয়ে এ সিনেমার মাধ্যমেই ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি। জোয়াকিম রোনিং পরিচালিত ছবিটি ইংরেজি ও হিন্দি দুই ভাষায় মুক্তি পাবে।
অন্যদিকে ডাকিনীবিদ্যার প্রয়োগে প্রাণ ফিরে পাওয়া লাশকে বলা হয় ‘জম্বি’। পুরো আমেরিকা আসলে জম্বিদেরই দেশ- এরকম কাহিনী নিয়ে নির্মিত ‘জম্বিল্যান্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০০৯ সালে। প্রায় এক দশক পর দর্শকদের সামনে আসছে এ সিনেমার সিক্যুয়াল ‘জম্বিল্যান্ড : ডাবল ট্যাপ’।
সিনেমাটির পরিচালক রুবেন ফ্লেচার। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন, অভিনেতা উডি হ্যারেলসন, জেসি আইজেনবার্গ, এবিগেইল ব্রেসলিন প্রমুখ।
সব মিলিয়ে আগামীকাল শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের পর্দায় হাজির থাকছেন অ্যাঞ্জেলিনা জোলি ও এমা স্টোনসহ এক ঝাঁক তারকা।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার