আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধায় জন্মদিন পালন করেননি জেমস
০২ অক্টোবর ২০১৯, ০৮:১৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
বিনোদন প্রতিবেদক:
আজ ‘গুরু’খ্যাত রকস্টার জেমসের জন্মদিন। কিন্তু দীর্ঘদিনের বন্ধু আরেক রকস্টার আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৮ অক্টোবর। তাই এবারের জন্মদিন পালন করছেন না তিনি।
বিষয়টি নিশ্চিত করে জেমস ও ব্যান্ড দল নগর বাউলের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘লিজেন্ড আইয়ুব বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের জন্মদিনে জেমস ভাই কোন আয়োজন রাখেননি। দিনটি তিনি একা কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বাচ্চু ভাই মারা যাওয়ার পর থেকে তার কথা বারবার মনে পড়ছে জেমস ভাইয়ের। তার স্মৃতি তিনি ভুলতে পারছেন না।’
চট্টগ্রামে বেড়ে উঠা রকস্টার জেমস এর জন্ম ১৯৬৪ সালের এইদিনে নওগাঁওতে। তার পুরো নাম মাহফুজ আনাম জেমস। ১৯৮০ সালে জেমস প্রতিষ্ঠা করেছিলেন ব্যান্ড দল ‘ফিলিংস’। তিনি নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়।
পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপার হিট হয়ে যান জেমস।
এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবাম গুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।
এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হল নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’। একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’ ।
বলিউডে গাওয়া জেমসের গানের মধ্যে রয়েছে ‘ভিগি ভিগি (গ্যাংস্টার)’, ‘চল চলে (ও লামহে)’, ‘আলবিদা (রিপ্রাইস)’, ‘রিশতে (লাইফ ইন এ মেন্ট্রো)’, ‘বেবাসি (ওয়ার্নিং থ্রিডি)’।
সংগীতে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশের আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন জেমস। এখনো গানকে ঘিরে কাটছে রকস্টার জেমস’র জীবন।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি