কলকাতার দুই নায়িকা ঢাকায়
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
বিনোদন ডেস্ক:
ঢালিউডের সিনেমাতে কলকাতার শিল্পীদের অভিনয় নতুন কিছু না। যৌথ প্রযোজনার সিনেমার বদৌলতে গত কয়েক বছর ধরেই ছিল কলকাতার অভিনেত্রীদের আনাগোনা। মাঝে যৌথ প্রযোজনা বিরোধী আন্দোলনের কারণে খুব একটা দেখা যায়নি তাদের। এ মুহুর্তে রাজধানী ঢাকায় অবস্থান করছেন টলিগঞ্জের সুপারস্টারখ্যাত দুই নায়িকা ঋতুপর্ণা ও শ্রাবন্তী। দুই নায়িকা-ই অভিনয় করছেন বাংলাদেশি প্রযোজনায় নির্মিত ‘জ্যাম’ ও ‘বিক্ষোভ’- সিনেমায়।
মজার ব্যাপার হচ্ছে, তাদের দুজনের চরিত্র অতিথি। শ্রাবন্তীকে দেখা যাবে একজন কলেজ শিক্ষিকার ভূমিকায়। যেখানে তার ছাত্র হিসেবে দেখা যাবে নবাগত নায়ক শান্ত খানকে। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি নির্মিত হচ্ছে গত বছরের আলোচিত ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে ঘিরে।
অন্যদিকে সড়কের আরেক বিড়ম্বনার নাম ট্রাফিক জ্যাম। আর তা নিয়েই নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও পূর্ণিমা। ঋতুপর্ণা এক সময় বাংলাদেশের ‘সাগরিকা, ‘স্বামী ছিনতাই, ‘রাঙা বউ’সহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেন। এর প্রায় এক যুগ পরে গত বছর এ দেশে মুক্তি পায় তার ‘একটি সিনেমার গল্প’। মাঝে অবশ্য নেয়ামূলের ‘এক কাপ চা’তেও অতিথি চরিত্রে ছিলেন তিনি। অন্যদিকে শ্রাবন্তী আগে যৌথ প্রযোজনার ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’তে অভিনয় করেন। গত বছরের ‘যদি একদিন’ ছিল প্রথম বাংলাদেশি একক প্রযোজনার সিনেমা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা