গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের
১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪৬ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৮ এএম
বিনোদন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
তিনি জানান, উনি (আব্দুল কাদের) দীর্ঘদিন ধরে অসুস্থ। বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসা করিয়েছি, কিন্তু ভালো ফলাফল না পাওয়ায় আমরা তাকে দেশের বাইরে নিয়ে এসেছি। প্রথমে সিঙ্গাপুরে নেয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় নেয়া সম্ভব হয়নি।
বর্তমানে কাদেরের শারীরিক অবস্থা প্রসঙ্গে জাহিদা ইসলাম জেমি বলেন, আমরা ৮ ডিসেম্বর চেন্নাই এসেছি। এখানে বেশ কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার আমাদের জানিয়েছেন, উনার প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসারটা জটিল আকারে ছাড়িয়ে পড়েছে। তারপর গতকাল তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা উনাকে আইসিইউতে নিতে চেয়েছিলেন। আমরা বলেছি, যা করার সেটা করেন; উনাকে শুধু বাংলাদেশে নেয়ার ব্যবস্থা করে দিন। অবস্থা বেশি ভালো না বলে কান্নায় ভেঙে পড়েন আব্দুল কাদেরের পুত্রবধূ।
প্রসঙ্গত, আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র পরিচিত মুখ কাদের।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা