সরোদবাদক শাহাদাত হোসেন খান আর নেই
২৯ নভেম্বর ২০২০, ০৩:২৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:১৩ এএম
বিনোদন ডেস্কঃ
একুশে পদকপ্রাপ্ত উচ্চাঙ্গসংগীতশিল্পী, সরোদবাদক ও সুরকার ওস্তাদ শাহাদাত হোসেন খান শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায় , শাহাদাত হোসেন খান দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১২ দিন আগে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জানাজা ও দাফন নিয়ে এখনো পারিবারিক কোনো সিদ্ধান্ত না হলেও তাঁর মেয়ে জানালেন, রবিবার সকালে এই গুণী সুরকারের মরদেহ তাঁর রামপুরার বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর সকালে সিদ্ধান্ত হবে, কোথায় তাঁর দাফন হবে।
শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্ম নেন। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতার বাদক। তাঁর দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা