করোনাক্রান্ত নায়করাজ রাজ্জাকের পরিবার
২৪ নভেম্বর ২০২০, ০৮:৪৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্ত্রী বাদে রাজ পরিবারের সবাই। বর্তমানে সবাই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন বাপ্পারাজ।
তিনি জানান, তার আম্মা ছাড়া তিনি, সম্রাটসহ তাদের স্ত্রী-সন্তান, এমনকি গৃহপরিচারিকাও করোনা পজিটিভ। গত পাঁচদিন ধরে তারা সবাই আইসোলেশনে রয়েছেন।
বাপ্পারাজ বলেন, আমরা সবাই ডাক্তারের পরামর্শমতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। আম্মা আপাতত ক্যান্টনমেন্টে বোনের বাসায় আছেন। বাসায় থাকলে তিনিও হয়তো করোনার কবলে পড়তেন। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হতে পারি।
তিনি আরও বলেন, ‘করোনাকে কেউ হালকাভাবে নেবেন না, সবাই সাবধানে থাকবেন। পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কি হলো, বুঝতে পারছি না।’
উল্লেখ্য, শীতকে ঘিরে নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা করোনাভাইরাস। বাংলাদেশেও নতুন করে প্রভাব বিস্তার করছে এটি। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েক সপ্তাহে শোবিজেও বেড়েছে করোনা সংক্রমণ। জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুকসহ অনেকে পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা