পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে সৌমিত্রের শারীরিক অবস্থা
১৫ নভেম্বর ২০২০, ০১:৪৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৮ এএম
বিনোদন ডেস্ক:
লাইফ সাপোর্টেও এখন আর সাড়া দিচ্ছেন না দুই বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শারীরিক অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনো ওষুধেও তার কাজ হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। কলকাতার বেলভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) লাইফ সাপোর্টে নেওয়ার পর ৩০ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। এমনটাই জানিয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিত্সক অরিন্দম কর।
তিনি বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সংকটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের। শনিবার রাতেই সৌমিত্রর পরিবারের সদস্যদেরকে তার শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে।
তিনি আরো জানান, গত কয়েক দিনে তিনবার ডায়ালিসিস করা হয় তার। গত তিন দিন আগে শ্বাসনালীতে অস্ত্রোপচার হয় এই অভিনেতার। অস্ত্রোপচার সফল হয়। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। এরপর সৌমিত্রের শরীরে প্লাজমা থেরাপিও করা হয়। গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা।
‘অপু’ দিয়ে শুরু সৌমিত্রের। তারপর ‘সৌমিত্র যুগ’ চলেছে বাংলা সিনেমায়। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরও যেভাবে একের পর এক বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন, তাতে সৌমিত্রকে হারতে দেখতে রাজি নয় ভক্তরা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা