১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ইতালিয়ান সিনেমা ‘বাংলা’
২৮ অক্টোবর ২০২০, ০৭:৫২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
বিনোদন ডেস্ক:
ইতালির রোম শহরে দ্বিতীয় প্রজন্মের জীবনের গল্প নিয়ে রোমান্টিক ও কৌতুক ঘরনার আংশিক আত্মজীবনীমূলক গল্পে নির্মিত হয়েছে সিনেমা। এর নাম ‘বাংলা’। পরিচালক ফাইম ভূইয়া নির্মিত এই ছবিটিতে তিনি নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৩ নভেম্বর ‘বাংলা’ অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গ-তে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হবে ছবিটি।
একজন ইমিগ্র্যান্ট হিসেবে বিদেশে জীবন যাপন চালিয়ে নেয়াটা দ্বিতীয় প্রজন্মের একজন যুবকের কাছে ততটা সুখকর ছিলোনা। একটি আর্ট মিউজিয়ামের চাকরি করা যুবকটির টিকে থাকার সংগ্রামী জীবনে হঠাৎ প্রেম আসে। এক ইতালিয়ান নারীর সঙ্গে প্রেমে পড়েন তিনি। দুটি ভিন্ন কালচারের, ভিন্ন ভাবনার দু’টি মানুষের প্রেমময় জীবনের গল্প নিয়ে এগোতে থাকে ছবিটির কাহিনী।
‘বাংলা’ বঙ্গতে মুক্তি দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, বঙ্গ দর্শকদের জন্য বেশ বড় কিছু নিয়ে আসছে। ‘বাংলা’ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডাবিংকৃত ছবি। বিশ্বজুড়ে বিস্তৃত বঙ্গ-তে বাংলাদেশ এবং দেশের বাইরে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এবং সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও এ ছবিটি উপভোগ করতে পারবেন।
দর্শকরা খুব সহজেই দেশ এবং দেশের বাইরে থেকে বঙ্গ’র iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ, এছাড়াও বঙ্গ’র ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি অ্যাপের মাধ্যেম বঙ্গ-তে প্রবেশ করে ‘বাংলা’ ছবিটি উপভোগ করতে পারবেন।
‘বাংলা’ ছবিটির ট্রেলার দেখা যাচ্ছে এই লিংকে : bongobd.com
বিভাগ : বিনোদন
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২