ঈদকে ঘিরে ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
০৬ জুন ২০১৯, ০৭:৫৯ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০২:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
ঈদকে ঘিরে নরসিংদীর একমাত্র আন্তর্জাতিক মানের চিত্তবিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে ভিড় করছেন দর্শনার্থীরা। পার্কজুড়ে বিরাজ করছে ঈদের আমেজ। রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে পার্কটিতে। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে ঈদের দিন তেমন দর্শক উপস্থিতি না থাকলেও পরদিন (বৃহস্পতিবার) থেকে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদকে ঘিরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, স্বপ্নের পদ্মাসেতুর আদলে তৈরি স্থাপনাসহ নতুন রাইডস সংযোজনের পাশাপাশি পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

পার্ক কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে গড়ে উঠা দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের এই পার্কটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। কখনও রোদ, কখনও বৃষ্টির লুকোচুরির খেলার মধ্যেও (বৃহস্পতিবার) দুপুরের পর থেকে আসতে শুরু করেন দেশের বিভিন্ন জেলার বিনোদনপ্রেমীরা। শিশু ও নারীসহ সকল বয়সী মানুষ বিভিন্ন রাইডস চড়ে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। এবারের ঈদের লম্বা ছুটি উপভোগ ও ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই স্বপরিবারে বেড়াতে এসেছেন এখানে।
এবছর বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের আদলে পার্কটিতে তৈরি স্থাপনা ছিলো দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ। রয়েছে নান্দনিক কটেজগুলোতে স্বপরিবারে অবস্থান করে ঈদ আনন্দ উপভোগের সুযোগ।

বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোষ্টার, সুইং চেয়ার, ¯িপডবোটসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডস উপভোগের পাশাপাশি সুইমিং পুলেও উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শনার্থীরা। ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা খুব বেশি না হলেও ঈদের পরদিন দুপুর থেকেই পার্কজুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। দিন গড়িয়ে বিকাল বেলা এই ভীড় অনেকটা জনসমুদ্রে পরিনত হয়েছে। ঈদকে ঘিরে বাড়তি আনন্দ পেতে দূর দূরান্ত থেকে এখানে আসা বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
কিশোরগঞ্জের বেসরকারি চাকুরিজীবী আমিনুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়তি আনন্দ উপভোগ করতেই ড্রিমহলিডে পার্কে আসা। এখানকার দৃষ্টিনন্দন পরিবেশে একটা দিন কাটাতে পেরে ভাল লেগেছে। তবে সবগুলো রাইডস চড়তে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, যা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কষ্টকর।
কুমিল্লা থেকে আসা সাইয়েদুল হক বলেন, পরিবারের সদস্যদের নিয়ে দিনভর খুবই মজা হলো। বাচ্চারা বিভিন্ন রাইডস চড়ে আনন্দ উপভোগ করেছে।
নারায়ণগঞ্জ থেকে আসা শাহরিয়ার আলম বলেন, এখানে আসার জন্য যাতায়াত ব্যবস্থাসহ এখানকার পরিবেশ খুবই ভাল। প্রতি উৎসবেই এখানে আসার চেষ্টা করি।
ড্রিম হলিডে পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিবছরই পার্কটিতে নতুন আকর্ষণ রাখার চেষ্টা করে থাকি। এবারও পার্কটিকে আরও আধুনিকায়ন করাসহ পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ ব্যতিক্রমী নতুন সংযোজন রয়েছে। আশা করি দর্শকরা তাদের চাহিদা মতই ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন।
বিভাগ : বিনোদন
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন