নোবেলের ‘তামাশা’ দেখে দর্শকেরা হতাশ! ৭ ঘণ্টায় ৭৪ হাজার ডিসলাইক!
০৭ জুন ২০২০, ১১:৫৫ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ এএম
বিনোদন ডেস্ক:
মৌলিক গান দিয়ে এখনো দর্শকের মন ছুঁতে পারেননি জি-বাংলা রিয়েলিটি শো ‘সারেগামা’ থেকে পরিচয় পাওয়া গায়ক নোবেল। রোববার (৭ জুন) সকালে নিজের গাওয়া তৃতীয় মৌলিক গানটি প্রকাশ করেছেন তিনি। এই গানে দর্শকের ভালোবাসা পাওয়ার পরিবর্তে তার ভাগ্যে জুটেছে ডিসলাইক। বেশির ভাগ মানুষই অপছন্দ করছেন গানটি।
গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের ৭ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ দেখেছে। এখানে লাইক পড়েছে ১৬ হাজার ও ডিসলাইক পড়েছে ৭৪ হাজারেও বেশি। ঝড়ের বেগে গানটির ডিসলাইক সংখ্যা বেড়েই চলছে।
এ গানের প্রচারণার জন্য বাংলাদেশ-ভারতব্যাপী বিতর্ক তৈরি করেছিলেন নোবেল। অপমান করেছিলেন দেশের লিজেন্ড শিল্পীদের। এমনকি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। সেই কারণে ভারতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশে র্যাবের ডাকে সাড়া দিয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে।
যে গানের জন্য এতো কিছু, সেই গান শুনে হতাশ হয়েছে দর্শক। তাই গানটির জন্য নোবেল পাচ্ছেন ডিসলাইক ও ‘বাজে’ মন্তব্য। কেউ কেউ বলছেন, লিজেন্ডদের বিখ্যাত গান গেয়ে পরিচিতি পাওয়া হয়তো সহজ, কিন্তু নিজে ভালো মৌলিক গান দিতে অনেক সাধনা করতে হয়। ছোট মুখে বড় কথা বললেই দর্শকপ্রিয় হওয়া যায় না।
ফেসবুকেও সংগীত সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, তামাশা গানটি হিট করার জন্য নোবেল কদিন আগে যে বাজে পলিসি নিয়েছিলেন, তা ছিল একেবারেই ভুল।
নোবেলের এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমূল হাসান।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ