যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনায় আক্রান্ত
২১ নভেম্বর ২০২০, ১২:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ এএম
বিনোদন ডেস্ক:
যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির পর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু চিকিৎসকেরা তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ বলে উল্লেখ করেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেবী নাজনীনের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, শিল্পীর কিডনির কিছু জটিলতাও রয়েছে উল্লেখ করেছেন চিকিৎসকরা। বেবী নাজনীনের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার ছেলে মহারাজা এবং বোন রিনি সাবরিন। বেবী নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। চারদিন আগে অনলাইনে একটি রাজনৈতিক সভায় যোগ দেন বেবী নাজনীন। ব্যস্ততার কারণে কয়েকদিন সময়মতো খাওয়ার সুযোগ পাননি।
এই অনিয়মের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা। তারা বলেন, বেবী নাজনীনের কিডনিতে কিছু সমস্যা আছে। সেজন্য তাকে খুব নিয়ম মেনে চলতে হয়। রাজনীতিতে জড়িত বলে প্রায়ই দেশ-বিদেশে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার অসুস্থতা বাড়তে থাকে। জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা