মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফের জামিন
২০ নভেম্বর ২০১৯, ০৪:২২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
অফিসে চার বোতল টাকিলা বিদেশি মদ রাখার অপরাধে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বুধবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান পাঁচ হাজার টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। তেজগাঁও থানার আদালতের কর্মকর্তা তোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে অসিফের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারি কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল। চলতি বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি করেন।
আসিফ আকবর আদালতকে জানান, আমার নির্দিষ্ট পরিমাণ মদ গ্রহণ করার জন্য অনুমোদন আছে। সেই বিষয়ে আমি লাইসেন্স নিয়েছি। প্রতিবছর আমি সরকারকে ট্যাক্স দেই। আমার মাথায় প্রচণ্ড সমস্যা। তাই চিকিৎসকের পরামর্শে মাঝেমধ্যে মদপান করতে হয়। আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, মাদক মামলায় মাত্র ৪ বোতল মদ উদ্ধার হয়েছে। মেডিক্যাল গ্রাউন্ডে ৫.২৫ মদ নিতে পারেন। ঘটনার এক বছর পর এফআইআর দায়ের করা হয়েছে। চার্জশিটে অনেকটাই গড়মিল করা হয়েছে। আসামির ইনজুরি থাকায় মেডিক্যাল গ্রাউন্ডে সীমিত পরিমান মাদক গ্রহণ করতে পারবেন।
মামলার অভিযোগে বাদি উল্লেখ করেন, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভূক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিল এর ২৪ (ক) ধারায় এ মামলাটি দায়ের করা হয়।
বিভাগ : বিনোদন
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন