প্রায় ৬ মাস পর ক্যামেরার সামনে সুপারস্টার শাকিব খান
১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ এএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে মাঝে অনেকদিন বন্ধ ছিল সব ধরনের শুটিং। এরমধ্যে অনেকে কাজে ফিরলেও ফিরেননি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সর্বশেষ শুটিংয়ে অংশ নিয়েছিলেন করোনা পরিস্থিতির অনেক আগে। তবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফিরেছেন এই নায়ক।
প্রায় ৬ মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন শাকিব। আজ থেকে অংশ নিলেন তার নতুন ছবি ‘নবাব এলএলবি’র শুটিংয়ে। সকাল ৭টা ৩০ মিনিটেই সেটে হাজির হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তিনি।
এই বিষয়ে ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, আজ সকাল সাড়ে সাতটা বাজতেই শুটিং সেটে বাইকে চেপে বসলেন শাকিব। গল্পের প্রয়োজনেই এত সকালে হাজির হয়েছেন তিনি। শুটিংয়ের বিষয়ে তিনি নিজের মধ্যে যে পরিবর্তন এনেছেন তা অকল্পনীয়। আশা করি, ভালোভাবেই আমাদের সব কাজ শেষ হবে। আর এই ছবির মাধ্যমে দর্শকরা এক নতুন শাকিবকে পাবেন, এটা বলতে পারি আমি।
গেল মাসের ৩০ তারিখ ছবিটির শুটিং শুরু হয়। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছে দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। ৫ স্পেটেম্বর স্পর্শিয়া ও ৮ সেপ্টেম্বর শুটিংয়ে যোগ দেন মাহি। আর আজ যুক্ত হলেন শাকিব খান।
সেলেব্রিটি প্রোডাকশন প্রযোজিত ‘নবাব এলএল.বি’তে শাকিব খান ও মাহি আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। স্পর্শিয়াকে দেখা যাবে এক অন্যরকম চরিত্রে যা আগে কেউ দেখেনি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা