করোনা জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন
০৩ আগস্ট ২০২০, ১২:২৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
বিনোদন ডেস্ক:
অবশেষে করোনামুক্ত হলেন ৭৭ বছর বয়েসি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকালে এক টুইটে এ তথ্য জানান তার পুত্র অভিষেক বচ্চন।
টুইটে অভিনেতা অভিষেক বচ্চন লিখেন, সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় আমার বাবার ফল নেগেটিভ এসেছে। বাবাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাবা এখন থেকে বাড়িতে বিশ্রামে থাকবেন। আপনাদের দোয়া ও শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।
চলতি মাসে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। এরপর তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চনও। তারপর এ অভিনেতাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।
তবে অভিষেক বচ্চন এখনো করোনাভাইরাসে আক্রান্ত। বিষয়টি জানিয়ে আরেক টুইটে অভিষেক লিখেন—দুভার্গ্যজনক হলেও এটিই সত্যি যে, আমার কোমরবিডিটিস থাকার কারণে আমি এখনো করোনায় আক্রান্ত। তাই আমাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। আমার পরিবারের পাশে থাকার জন্য আবারো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
অমিতাভ-অভিষেকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর, বচ্চন পরিবারের অন্য সদস্যদেরও এ পরীক্ষা করানো হয়। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্যর করোনা পজিটিভ আসে। গত ২৭ জুলাই করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন তারা। বর্তমানে মেয়ে আরাধ্যকে নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ