প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা
১৪ জুন ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্রের (বলিউডের) প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে... এটা সত্য নয়!’ গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়...কী ঘটছে?’
জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।
সুশান্ত সিং রাজপুতের সাবেক পরামর্শক দিশা সালিয়ান এক সপ্তাহ আগে আত্মহত্যা করেন। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘এটা অনেক বিপর্যয়কর সংবাদ!’
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ