বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন
২৯ এপ্রিল ২০২০, ০৪:৩২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
বিনোদন ডেস্ক:
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জাঁদরেল অভিনেতা ইরফান খান আর নেই। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে আর বয়স হয়েছিলো ৫৪ বছর।
অভিনেতা ইরফান খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়। সেই শোক সামলে উঠার আগেই গত ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান।
সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিলো। তবে এ যাত্রায় আর শেষ রক্ষা হয়নি। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন হিন্দি সিনেমার জাঁদরেল এই অভিনেতা। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানা ভাষার ছবিতে তাকে দেখা গেছে। ইরফান হলিউডের অস্কারজয়ী ‘লাইফ অফ পাই’য়ের মতো ছবিতে অভিনয় করেছেন। আবার তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমাতেও। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ