দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২০: ঋত্বিক সেরা অভিনেতা
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২০’ জিতেছেন ‘কৃষ’ খ্যাত বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের ১২ জুলাই মুক্তি পাওয়া ‘সুপার ৩০’ সিনেমার জন্য তার ঝুলিতে মিলেছে এ পুরস্কার। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।
ঋত্বিক রোশন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে আয়োজিত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋত্বিককে সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়।
ভারতের প্রখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত হয় ‘সুপার ৩০’ নামের সিনেমা। এতে আনন্দ কুমারের চরিত্রে অসাধারণ অভিনয় করার জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋত্বিক। আনন্দ কুমারের চরিত্রটা এমন- সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদেরকে বিশেষ যত্নে কোচিং করাতেন তিনি। তার লক্ষ্য ছিল এদেরকে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি করানো। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছিলেন তিনি। তার এই লড়াইটা পর্দায় তুলে ধরা হয়েছে ঋত্বিককে দিয়ে। সিনেমাটিতে আনন্দ কুমারের ভূমিকায় ঋত্বিকের অভিনয় দর্শকমহলেও দারুণ প্রশংসিত হয়েছে।
এদিকে ‘সুপার ৩০’ সিনেমার জন্য ঋত্বিকের এমন অর্জনে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনন্দ কুমার। বিকাশ বেহেল পরিচালিত সিনেমাটিতে ঋত্বিকের পাশাপাশি আরও অভিনয় করেছেন- মৃণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, বীরেন্দ্র সাক্সেনা, অমিত সাধ, নন্দীশ সিং প্রমুখ।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ