‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং চলাকালে ৩ জনের মৃত্যু
২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৭ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ এএম
বিনোদন ডেস্ক:
ভারতের গুণী অভিনেতা কমল হাসানের অভিনীত ‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অদূরে ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমল হাসান।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বুধবার রাতে ছবির সেটে হঠাৎ করেই একটি ক্রেনের উপর লাইট সেট আপ করতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। নিহতদের মধ্যে পরিচালক শঙ্করের ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণা (৩৪) রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
দুর্ঘটনার সময় শুটিং স্পটেই ছিলেন বলিইড তারকা কমল হাসান। তবে তার কোনও ক্ষতি হয়নি। তিনিই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমল হাসান। টুইটারে তিনি লেখেন, ‘জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
১৯৯৬ সালের বহুল আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান’র সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘ইন্ডিয়ান ২’। থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করছেন ‘নায়ক’, ‘শিবাজী দ্য ব্যস’, ‘২.০’ খ্যাত নির্মাতা শঙ্কর। তিনি নিজেও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। ২০২১ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে কমল হাসানের ‘ইন্ডিয়ান ২’ চলচ্চিত্রটি। কমল হাসান ছাড়াও ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত এবং কাজল অগ্রবাল।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ