অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয়দের বয়কটের হুমকি
১৮ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতজুড়ে চলছে আন্দোলন। আর প্রতিবাদে অংশ নেওয়া দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পুলিশের লাঠিচার্জের ঘটনায় কেন মুখ খুলছেন না বলিউড তারকারা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। বলিউড ভক্তদের অনেকের অভিযোগের তীর এখন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খানসহ খ্যাতির শীর্ষে থাকা অভিনয়শিল্পীদের দিকে।
গেল রোববার বিকেলে নাগরিকপঞ্জী আইন নিয়ে বিক্ষোভের সময় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশ যেভাবে লাঠি চালায়, তার বিরুদ্ধে এখনও কেন মুখ খুললেন না অমিতাভ বচ্চন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। পাশাপাশি মেয়েদের নিরাপত্তা নিয়েও মুখ খুলতে দেখা যায়নি কেন শাহেনশাহকে, তা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এই একই ইস্যুতে শাহরুখ, সালমান, আমিরদেরও করা হয় জোরদার কটাক্ষ। শুধু তাই নয়, এবার সময় এসেছে বলিউডের এই সব সেলিব্রিটিদের বয়কট করার বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।
অন্যদিকে, জামিয়ার শিক্ষার্থীদের নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টে লাইক করায় সমালোচিত হচ্ছেন অভিনেতা অক্ষয় কুমার। ওই ঘটনায় অভিনেতাকে মেরুদণ্ডহীন বলেছেন অনেকেই। যদিও অক্ষয় বার বার দাবি করেন, ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করার সময় ভুল করে ওই পোস্টে লাইক দেন তিনি। ক্ষমা চেয়েছেন অভিনেতা। এরপর অক্ষয়সহ বলিউডের একাধিক তারকাকে বয়কেটের ডাক দেওয়ারও হুমকি দিয়েছেন বলিউড ভক্তরা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা