বলিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু মম’র
১৭ আগস্ট ২০১৯, ০৬:৫৭ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
বিনোদন প্রতিবেদক:
ঢাকার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমকে এবার দেখা যাবে বলিউডের চলচ্চিত্রে। নির্মাতা ফয়সাল সাইফের নতুন চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’-এ দেখা যাবে তাকে। গত শনিবার থেকে ভুটানে শুরু হয়েছে এই চলচ্চিত্রটির শুটিং। এতে অভিনয় করতে বর্তমানে সেখানে অবস্থান করছেন মম।
ভুটান থেকে জাকিয়া বারী মম নিজেই চলচ্চিত্রটিতে অভিনয়ের কথা জানিয়েছেন।
‘ম্যাক্স কি গান’ চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে এক নারী চরিত্রের ওপর দাঁড়িয়ে। সেই চরিত্রেই দেখা যাবে মমকে। চরিত্রটিতে মম একজন সিবিআই কর্মকর্তা। নাম তার জাকিয়া খান। তবে এখনও ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি মম। ঈদের কাজের ব্যস্ততার ফাঁকে নিশ্চিত করলেন তার বলিউড যাত্রার কথা।
মম বলেন, “এটা একটা রিভেঞ্জ স্টোরি। দুই বছর পর শুটিং শুরু হল। ভালো লাগছে বলিউডের মতো বড় পরিসরে কাজের সুযোগ পেয়ে। আমাদের অনেক শ্রদ্ধেয় অভিনেতা-অভিনেত্রীরা বড় পরিসরে কাজ করে এসেছেন। আমি যেন তাদের মান রাখতে পারি সেটাই কামনা করছি।”
লাক্স চ্যানেল আই সুপারস্টার মম এক দশকের বেশি চলচ্চিত্রে অভিনয় করছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নবাড়ি’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেন মম।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা