অবশেষে বিয়ে করলেন বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্কর
২৪ অক্টোবর ২০২০, ১০:২৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
বিনোদন ডেস্ক:
একাধিকবার বিয়ের গুঞ্জন উঠেছে বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্করের। শেষ পর্যন্ত সবই গুজব বলে প্রমাণিত হয়েছে। তবে এবার আর গুজব নয়। শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেছেন নেহা। এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে গণমাধ্যমটি দাবি করেছিল, ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই গায়িকা। সেই গুঞ্জনই সত্যি হলো।
নিজের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি নিজে শেয়ার করছেন নেহা। গতকাল শেয়ার করেছেন তার গায়েহলুদের বেশ কিছু ছবি। আজ শেয়ার করেছেন মেহেদি অনুষ্ঠানের ছবি।
জানা গেছে, বিয়েতে রোহান পরেছেন শেরওয়ানি আর নেহা পরেছিলেন দুপাট্টা। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব। আজ বিয়ে হলেও ২৬ অক্টোবর পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নেহা।
রোহনপ্রীত সিং নেহা কক্করের দীর্ঘদিনের বন্ধু, যিনি ‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা