কাল জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণা
৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ৩১ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে https://www.educationboard.gov.bd/ এবং আলাদাভাবে প্রতিটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে। গত নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুষ্ঠিত। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে: • নিজ নিজ স্কুল থেকে • মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে • অফিসিয়াল ওয়েবসাইটে
ওয়েবসাইট: • প্রথমে যেতে হবে ওয়েবসাইটে • যে সালে জেএসসি পরীক্ষা দিয়েছেন তার নির্বাচন করতে হবে। ২০১৯ সালের পরীক্ষার্থী সেহেতু এখানে ২০১৯ নির্বাচন করুন। • এরপর শিক্ষার্থী যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা নির্বাচন করুন। যেমন ধরুন ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিলে বোর্ড হবে ঢাকা Dhaka. • পরবর্তী ঘরে দিতে হবে রোল নম্বর। • এরপর রেজিস্টেশন নম্বরের ঘরটি সঠিকভাবে পূরণ করতে হবে। • এর নিচে লক্ষ্য করে দেখবেন একটি ক্যাপচা। এখানে যে শব্দটি বা সংখ্যাটি হিজিবিজিভাবে লেখা থাকবে তা সঠিকভাবে পাশের ঘরটিতে টাইপ করতে হবে। • এরপর সাবমিট-এ ক্লিক করলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। আরো রেজাল্ট দেখতে চাইলে রিসেট অপশনে ক্লিক করে প্রক্রিয়াটি পুনরাবৃত্তির মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।
এসএমএস: • যেকোনো মোবাইল ফোন অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC অথবা JDC • এরপর একটি স্পেস দিয়ে বোর্ড এর প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। • এরপর, একটি স্পেস দিন এবং রোল নম্বরটি লিখুন। • এবার আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন। • Example: JSC <স্পেস>DHA<স্পেস>123456 <স্পেস>2019 • মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রে: JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2019 • এবার মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম: • ঢাকা বোর্ড DHA • কুমিল্লা বোর্ড COM • চট্টগ্রাম বোর্ড CHI • রাজশাহী বোর্ড RAJ • যশোর বোর্ড JES • বরিশাল বোর্ড BAR • সিলেট বোর্ড SYL • দিনাজপুর বোর্ড DIN • টেকনিক্যাল বোর্ড TEC
• মাদ্রাসা বোর্ড MAD
বিভাগ : শিক্ষা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি