শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা করার নির্দেশ
১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয় থেকে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করতে বলা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে ১৪ ডিসেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এদিন আলোচনা সভা আয়োজন করতে হবে।
জানা গেছে, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের ধরে নিয়ে নির্মম অত্যাচার চালিয়ে হত্যা করেছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সংঘঠিত এ হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। তাই, জেলা ও উপজেলায় স্কুল-কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা আয়োজন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যথাসময়ে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সে প্রেক্ষিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের তৎপর্য তুলে ধরে জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা