বাড়তি ফি আদায়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকের এমপিও বাতিল
১২ অক্টোবর ২০১৯, ১২:৪২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি কিংবা বাড়তি টিউশন ফি আদায় করলে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকের এমপিও বাতিল, চাকরি থেকে বরখাস্ত করাসহ প্রয়োজনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির এমপিও বাতিল করার ঘোষণা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।
এ বিষয়ে মো. সোহরাব হোসাইন বলেন, ‘অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ভর্তি শুরুর আগেই জানাতে হবে সে প্রতিষ্ঠানে আসন সংখ্যা কত। কোনোভাবেই অতিরিক্ত ভর্তি করা যাবে না। সরকার নির্ধারিত কোটা ছাড়া অন্য কোনো কোটায় ভর্তির সুযোগ দেওয়া হবে না।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম-দুর্নীতি এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকার নির্ধারিত টিউশন ফির চেয়ে বাড়তি আদায় করার ঘটনার পর এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। গত ১৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বরের সমন্বয় সভা সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ভর্তিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছর অনিয়ম করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে তাদের তালিকা চাইবে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি ঠেকাতে (নভেম্বর-ডিসেম্বর) নিয়মিত মনিটরিং করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তে বলা হয়, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকাসহ প্রতিবেদন আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাখিল করবে মাধ্যমিক-২ অনু বিভাগ। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য সমন্বয় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়টি ভর্তি কার্যক্রমের প্রথম দিন থেকেই মনিটরিং করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ : শিক্ষা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি