১৬তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন শুরু
২৮ মে ২০১৯, ০৪:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন ডেস্ক:
বেসরকারি শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) নির্ধারিত ওযেবসাইটে ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন করা যাচ্ছে। ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনে শেষ সময়। আর ২২ জুন পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। ১৬তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
গত বৃহস্পতিবার (২৩ মে) ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ দিন ধার্য করেছে।
জানা গেছে, আগামী ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার স্থান উল্লেখ করা থাকবে।
আবেদন করা যাবে http://ntrca.teletalk.com.bd/home.php এই লিঙ্কে। এর আগে গত ১৯ মে প্রকাশিত হয়েছে ১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জনের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ।
বিভাগ : শিক্ষা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর