নরসিংদী জেলা ছাত্র ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
২২ মার্চ ২০১৯, ১২:৪২ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ঢাবি প্রতিনিধি:
সাইফুল ইসলাম শামীমকে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে ‘নরসিংদী জেলা ছাত্র ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে।
গত ২০ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল নরসিংদী জেলার ছয়টি উপজেলা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে বহুল কাঙ্ক্ষিত এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে আছেন ১১জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১জন, বিভিন্ন সম্পাদক পদে ৫১ জন ও সদস্য পদে আছেন ২৫ জন।
কমিটির আকার এতো বড় কেন জানতে চাইলে সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম প্রতিবেদককে জানান, ছয়টি উপজেলা সংগঠনকে নিয়ে আমাদের কমিটি করা হয়েছে। তাই আকার একটু বড় হয়েছে। আমি মনে করি এটা ইতিবাচক”।
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, “একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে এ সংগঠনকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সংগঠনের কার্যক্রমে নতুনত্ব নিয়ে আসতে সৃজনশীল কর্মসূচি গ্রহণ করবো”।
উপজেলা সংগঠনগুলো কার্যকর থাকতে জেলা কমিটি কেন? এমন প্রশ্ন করলে নরসিংদী সদর উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, “ দীর্ঘ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোন জেলা সংগঠন ছিল না। সেই প্রয়োজনীয়তা থেকে আমরা সকল উপজেলা সংগঠন একত্র হয়ে এই কমিটি দিয়েছি”।
নাজমুল ইসলামের কথার সূত্র ধরে এই প্রতিবেদক খোঁজ নিয়ে জানতে পারে দীর্ঘ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নরসিংদী জেলার কোন ছাত্র সংগঠন ছিল না। অসংখ্য বার জেলা সংগঠন করার উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হয় নি।
বছর দুয়েক আগে এহসান পিয়াল ও ইয়ামিন নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক করে স্বঘোষিত ফেইসবুক কমিটি দিয়েছিলেন। কিন্তু তাদের এই সংগঠনে ঢাবিতে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের কোন অংশগ্রহণ ছিল না, বলে জানান একাধিক শিক্ষার্থী। তাছাড়া, তারা বাইরের লোকজন নিয়ে প্রোগ্রাম করতেন বলে নানা অভিযোগ আছে শিক্ষার্থীদের।
বিভাগ : শিক্ষা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন