৭ দিনের মাথায় ভরিতে স্বর্ণের দাম কমলো ২৪৫০ টাকা
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দাম বাড়ানোর সাতদিনের মাথায় স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৭৪ হাজার ৮ টাকায় বিক্রি হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে স্বর্ণের দর কমানোর ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে তা কার্যকর করার কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ গত শুক্রবার স্বর্ণের দাম ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি করেছিল সমিতি। সাতদিনের ব্যবধানে সেই পরিমাণ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে। কোভিড-১৯ মহামারির মধ্যে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম খুব ওঠা-নামা করছিল। গত এক সপ্তাহে দাম খানিকটা কমেছে।
গত ১৭ সেপ্টেম্বর সর্বশেষ যখন দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়, তখন বিশ্ব বাজারে প্রতি আউন্সের (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) দাম ছিল ১৯৪৫ ডলার। বৃহস্পতিবার তা ১ হাজার ৮৫৮ ডলারে নেমে এসেছে বলে জানান দিলীপ।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৮ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৭০ হাজার ৮৫৯ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৬২ হাজার ২১১ টাকায়। সনাতন স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা ভরি দরে বিক্রি হচ্ছে।
বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৭৬ হাজার ৪৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকায় বিক্রি হয়েছে। সনাতন স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকায়।
মহামারির মধ্যে দেশে স্বর্ণের ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে স্বর্ণের দর এটাই সর্বোচ্চ।
এদিকে, গত ২১ সেপ্টেম্বর থেকে স্বর্ণের মতো হলমার্ক চিহ্নযুক্ত (কেডিএম) রুপা বিক্রি করার ঘোষণা দিয়েছে বাজুস।
ক্রেতারা যাতে প্রতারিত না হন, সেজন্য প্রথমবারের মতো দেশে মান নির্ধারিত রুপার গয়না বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিলীপ কুমার আগারওয়ালা।
বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার গয়না এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার অলঙ্কার বিক্রি হচ্ছে এক হাজার ৪৩৫ টাকায়। আর ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে এক হাজার ২২৫ টাকায়। আর সনাতন রুপার গহনা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ