বিভিন্ন দেশে রোজার মাসে পণ্যের দাম কমিয়ে দেয়, বাংলাদেশে উল্টো হয়: শিল্পমন্ত্রী
২২ মার্চ ২০২৩, ০৯:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিভিন্ন দেশে রোজার মাসে পণ্যের দাম কমিয়ে দেয়, অথচ বাংলাদেশে তার উল্টো হয়। সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বেড়ে যায়, তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর শিল্পমন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশে ফল ও সবজি যথেষ্ট আছে, তাই দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। দাম নিয়ে ভোক্তাদের হয়রানি না করার আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী আরও জানান, রোজায় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এ ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিএসটিআই। একই সঙ্গে র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এ সময় বিএসটিআই জানায়, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও অবৈধ প্রসাধন সামগ্রী বিক্রি বন্ধে গত আট মাসে ৮ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা