বৃহস্পতিবার শুরু হচ্ছে অনলাইনে ভ্যাট পরিশোধ
১৫ জুলাই ২০২০, ০৪:৪৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
অর্থনীতি ডেস্ক:
ব্যাংকে গিয়ে আর ভ্যাট (মূল্য সংযোজন কর) পরিশোধ করতে হবে না। ঘরে বসে বা যেকোনো জায়গা থেকে অনলাইনে ভ্যাট পরিশোধ করা যাবে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইনভিত্তিক ভ্যাট প্রদান ব্যবস্থার উদ্বোধন করার কথা রয়েছে।
ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আগামীকাল অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন হবে। এর ফলে কোনো ধরনের হয়রানি ছাড়াই সবাই অনলাইনে ভ্যাট পরিশোধের সুযোগ পাবে।
অনলাইনে ভ্যাট নিবন্ধন নেওয়া সব প্রতিষ্ঠান এ পদ্ধতিতে ভ্যাট পরিশোধের সুযোগ পাবে। প্রাথমিকভাবে এইচএসবিসি, মিডল্যান্ড, প্রাইম ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের মাধ্যমে এ ব্যবস্থা শুরু হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য ব্যাংকের মাধ্যমে অনলাইনে ভ্যাট দেওয়া যাবে।
এনবিআরের আদেশে বলা হয়েছে, অনলাইনে ভ্যাট পরিশোধ করার পর ব্যবসায়ীদের মোবাইল ফোনে যে নোটিফিকেশন যাবে, তা-ই ভ্যাট প্রদানের চালান হিসেবে গণ্য করা হবে।
আদেশে আরো বলা হয়, করদাতা ভ্যাটের অর্থ পরিশোধের জন্য ব্যাংকে অনুরোধ বার্তা পাঠানোর পর সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে তা জমা (ট্রেজারি ডিপোজিট) হবে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে তা এনবিআরে রক্ষিত সমন্বিত ভ্যাট প্রশাসন পদ্ধতির (আইভিএএস) তথ্যভাণ্ডারে আসবে। আইভিএএস থেকে চালান নম্বরসহ তা করদাতা, সংশ্লিষ্ট ভ্যাট অফিস, সরকারের মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে (সিএজি) এ সংক্রান্ত নোটিফিকেশন যাবে। এই ইলেকট্রনিক নোটিফিকেশনে উল্লেখ করা চালান নম্বর, তারিখ, কমিশনারেট অফিসের কোড এবং জমা করা অর্থের পরিমাণ সিএজি অফিস থেকে যাচাই করে তা সঠিক পাওয়া গেলে ভ্যাট অফিস ট্রেজারি চালানের বিকল্প হিসেবে তা গ্রহণ করবে।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ