আগামীকাল উদযাপন করা হবে জাতীয় উৎপাদনশীলতা দিবস
০১ অক্টোবর ২০১৯, ০২:৫৫ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামীকাল (০২ অক্টোবর) উদযাপন করা হবে “জাতীয় উৎপাদনশীলতা দিবস”। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ৮ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শিল্পসচিব মোঃ আবদুল হালিম এর নেতৃত্ব দেবেন। এতে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, ট্রেডবডির প্রতিনিধি, শিল্প-কারখানার মালিক ও শ্রমিকরা অংশ নেবেন।
এছাড়া, এ দিন সকাল ১১ টায় রাজধানীর সিরডাপ অডিটরিয়ামে “বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত এ সেমিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে। মোবাইল ফোন অপারেটররা ুদে বার্তা, ভয়েস ম্যাসেজ ও রোবকল (জড়নড়পধষষ) প্রেরণ করে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে। এছাড়া, দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলে ইতোমধ্যে এনপিও প্রচার সামগ্রী, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে। উল্লেখ্য, এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা”।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা