আবারও বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ৯৩ হাজার টাকা
১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০২:০৭ এএম
অর্থনীতি ডেস্ক:
দেশের বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। এখন থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তখন প্রথমবারের মতো দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ৯৩ হাজার ৪২৮ টাকায় উঠে গেছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ৬৮৫ টাকা।
বিভাগ : অর্থনীতি
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার