বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪৯ এএম
অর্থনীতি ডেস্ক:
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এবং পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আগামী বুধবার থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সমূহে চাহিদা গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য আগামী বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর গণমাধ্যমকে জানান, ‘সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমাদেরকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। আমরা আপনাদের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানতে পারলাম। এখন আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেবো এবং মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করবো।’
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা