সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়: শিল্পমন্ত্রী
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ক্রয় পরিকল্পনা কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করে তা দ্রুত শেষ করতে হবে। টেন্ডার প্রক্রিয়াও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
তিনি বলেন, সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়, সে বিষয়টি বিবেচনায় রেখে বিসিআইসি প্রতিষ্ঠানসমূহকে লাভজনক অবস্থানে যেতে হবে। শিল্পমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকরির খাতিরেই চাকরি না করে দেশের কথা বিবেচনা করতে হবে।
বিসিআইসি এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের বিরাজমান সমস্যা, নিরবচ্ছিন্ন উৎপাদন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং লাভজনক করার জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা পর্যালোচনাসহ সার্বিক বিষয়াদি সম্যক বিশ্লেষণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্পসচিব কে এম আলী আজম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিসিআইসি’র চেয়ারম্যান মো: এহছানে এলাহী বিসিআইসি’র অধীনস্থ চালু সার কারখানা, সিমেন্ট কোম্পানি, পেপার মিলসমূহের সার্বিক অগ্রগতিসহ বার্ষিক ক্রয় পরিকল্পনা কার্যক্রম তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিসিআইসি’র অধিনস্থ সার কারখানাসহ অন্যান্য কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনো দীর্ঘসূত্রিতা করা যাবে না। সার সরবরাহ ও সংরক্ষণে কোনো প্রকার অব্যবস্থাপনা যাতে না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বার্ষিক ক্রয় কার্যক্রমে যাতে কোনো সিন্ডিকেট গড়ে না উঠে এবং দীর্ঘসূত্রিতা না হয়, সেদিকেও সকলকে দৃষ্টি রাখতে হবে।
সভাপতির বক্তব্যে শিল্পসচিব বলেন, বিসিআইসি’র পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে, প্রতিষ্ঠানকে লাভজনক করতে এবং সারের উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে বিসিআইসির কর্মকর্তা-কর্মচারীদের সহযোগীতা কামনা করেন তিনি।
বিভাগ : অর্থনীতি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার