৬টি চিনিকলে আখ বিক্রি করছে চাষিরা
০৪ জানুয়ারি ২০২১, ০৪:৪০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
শান্তিপূর্ণ পরিবেশে আখমাড়াই স্থগিতকৃত ৬টি চিনিকলের ক্যাচমেন্ট এরিয়ায় উৎপাদিত আখ যথাযথভাবে চাষিরা সরকারের নিকট বিক্রয় করছে। বর্তমানে আখ মাড়াই কার্যক্রম চলমান থাকায় ক্রয়কৃত এসব আখ নিকটবর্তী চিনিকলে সরবরাহ করা হচ্ছে।
সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিএসএফআইসি'র চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু, সাবেক চেয়ারম্যান সনৎ কুমার সাহা, সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিএসএফআইসি'র আওতাধীন চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ অংশগ্রহণ করেন। শিল্প সচিব কে এম আলী আজম সভাটি সঞ্চালনা করেন।
সভায় শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনক করতে বহুমুখী পণ্য উৎপাদনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিনিকলগুলোর উৎপাদনশীলতা বাড়াতে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় চিনি কলগুলোর যে আধুনিকায়ন হচ্ছে, সেই ধারাকে সমন্বিত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি। শিল্পমন্ত্রী, আখ ক্রয় ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে দ্রুততর করার জন্য চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।
শিল্প প্রতিমন্ত্রী যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেবার ওপর গুরুত্বারোপ করে বলেন, আখ ক্রয় যাতে সঠিক হয়, সেটি নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আর্থিক পরিস্থিতি নিরুপনের জন্য অডিট করার নির্দেশনা দিয়ে বলেন, আর্থিক অনিয়মের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি স্বাস্থ্যসম্মত দেশীয় আখের চিনি ব্যবহারের জন্য ভোক্তাদের প্রতি আহবান জানান।
সভায় জানানো হয়, আখ মাড়াই স্থগিত থাকা চিনিকলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে আখ ক্রয় করা হচ্ছে। চিনিকলগুলোতে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন শীঘ্রই পরিশোধ করা হবে। আরও জানানো হয়, চিনিকলগুলোতে আখ থেকে চিনি উৎপাদনে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ভার্চুয়াল আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালকগণ চিনিকলগুলোর আখ মাড়াই কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করেন। এসময় আখচাষিদের নিকট হতে আরও দ্রুত আখ ক্রয় ও চিনি উৎপাদনের রিকভারি রেট ৮ (আট) শতাংশে রাখার তাগিদ দেয়া হয়।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, আখ থেকে চিনি উৎপাদন কম হওয়ায় লোকসান সত্ত্বেও কৃষকদের কথা চিন্তা করে চিনিকলগুলোর উৎপাদন কার্যক্রম চালু রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সহযোগীতা পাওয়ায় আখ চাষিরাও উপকৃত হচ্ছে। সভায় এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ স্থাপনসহ নতুন কৃষিজ পণ্য উৎপাদনের মাধ্যমে বিএসএফআইসি'র সম্পদকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
শিল্প সচিব বলেন, চিনিকলগুলোর উৎপাদন কার্যক্রমে অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য সার্বিক সহযোগিতা নিয়ে দক্ষতার সাথে চিনি উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা