দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন: অর্থমন্ত্রী
০৫ এপ্রিল ২০২০, ১০:০৮ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
অর্থনীতি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন। চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারও ৮ শতাংশের কাছাকাছি থাকবে বলে তিনি আশাবাদী। করোনাভাইরাসের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় রোববার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন। কেউ বাদ যাবেন না। কৃষক থেকে শুরু করে সব পেশার মানুষ প্রণোদনা প্যাকেজের সুফল পাবেন। কলকারখানা, সেবা খাত, সব এ প্যাকেজের আওতায় থাকবে। আর মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় অর্থনৈতিক উন্নতিও অব্যাহত থাকবে। যদি পরিস্থিতি প্রলম্বিত না হয়, জিডিপির প্রবৃদ্ধির হারও ৮ শতাংশের কাছাকাছি থাকবে। দেশের এই অবস্থায় সংকোচনমূলক মুদ্রানীতিতে যেতে পারবেন না এবং সবকিছুকে অনেক নমনীয়ভাবে দেখতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।
গত ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৮ দশমিক ২ শতাংশ। করোনার প্রভাবের হিসাব ছাড়া গত ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের ৮ মাসের চিত্র আমলে নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৮ শতাংশ। সংস্থাটি এও বলেছে, করোনার প্রভাব দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারলেই তা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর সামনে অর্থমন্ত্রী এ কথাগুলো উল্লেখ করেন।
২০০৮-০৯ সালের বিশ্বমন্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগেভাগেই দ্রুত প্রণোদনা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, তা দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সহায়ক হবে বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, খারাপ পরিস্থিতি একসময় কেটে যাবে। তখন আমরা যাতে দ্রুত আগের অবস্থানে চলে আসতে পারি এবং প্রবৃদ্ধি অর্জন করতে পারি, এ জন্যই আমাদের প্রধানমন্ত্রী এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ