সরকারি কর্মচারী হাসপাতাল উন্নীত হচ্ছে ৫০০ শয্যায়
১১ মার্চ ২০২০, ০৭:৪৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
অর্থনীতি ডেস্ক:
ঢাকার ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালকে ১৫০ থেকে বাড়িয়ে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। ১৪৩ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ঢাকার ফুলবাড়িয়াতে সরকারি কর্মচারী হাসপাতালকে ১৫০ থেকে ৫০০ শয্যা হাসপাতালে উন্নীত করতে পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে সায় দেয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ১৪৩ কোটি ৯৩ লাখ টাকায় এ কাজের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে ২০১৯-২০ সালে সরকারি ভান্ডারে গমের মজুত বৃদ্ধিতে ৫০ হাজার টন গম ক্রয়ে সর্বনিম্ন দরদাতা সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে গম ক্রয়ে সায় দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ১১২ কোটি ৭২ লাখ ১ হাজার ৫৫০ টাকায় এ গম কেনা হবে।
জানা গেছে, প্রতি মেট্রিক টন গম ২৬৫ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসাবে মোট ব্যয় হবে ১১২ কোটি ৭২ লাখ ১ হাজার ৫৫০ টাকা।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ