বিদ্যুতের পর বাড়লো পানির দাম
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম
অর্থনীতি ডেস্ক:
বিদ্যুতের দাম বৃদ্ধির পর পানির দাম বাড়িয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটি আবাসিক ও বাণিজ্যিক উভয় ব্যবহারকারীদের জন্য পানির দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যমান ১১ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪ দশমিক ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ২৪ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। প্রতি ইউনিট পানির দাম বর্তমানের ৩৭ দশমিক ০৪ টাকা থেকে হয়েছে ৪০ টাকা।
নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওয়াসা গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বাড়াল। সর্বশেষ গত বছরের জুলাইতে পানির দাম বৃদ্ধি করা হয় যা কার্যকর হয় ১ সেপ্টেম্বর থেকে। তখন প্রতি ইউনিট পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য ১১ দশমিক ০২ টাকা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫৭ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৫ দশমিক ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ০৪ টাকা করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫.৩ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮.৪ শতাংশ বৃদ্ধি করে। সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবদুল জলিল এ ঘোষণা দিয়ে জানান, নতুন এ দাম ১ মার্চ থেকে কার্যকর হবে। এবার বিদ্যুতের খুচরা মূল্য প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) ৬ দশমিক ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৭ দশমিক ১৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ৪ দশমিক ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৫ দশমিক ১৭ টাকা করা হয়েছে। খুচরা বৃদ্ধি সাধারণ গ্রাহককে এবং পাইকারি বৃদ্ধি বিদ্যুত বিতরণকারী কোম্পানিগুলোকে বহন করতে হবে।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ