সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা দিলেন অর্থমন্ত্রী
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ এএম
অর্থনীতি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে হাত দিয়েছিলেন। কিন্তু শেষ করে যেতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত সেই কাজ শেষ করার প্রতিজ্ঞা করেছেন। যার যার অবস্থান থেকে সবার দায়িত্ব প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসা। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের এই দায়িত্বটি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের বিদায় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ইআরডি সচিব মনোয়ার আহমেদের চাকরি থেকে অবসর উপলক্ষে পরিকল্পনা কমিশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩৪ বছরের সরকারি চাকরি জীবন শেষে বৃহস্পতিবার অবসর গ্রহণ করেন মনোয়ার আহমেদ।
বিদায়ী এই সচিব সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, মনোয়ার আহমেদের সফল এবং বর্ণাঢ্য কর্মজীবন সরকারি কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত। দায়িত্বের প্রতি সততা এবং নিষ্ঠার মাধ্যমে তিনি জাতিকে সেবা দিয়ে গেছেন। ইআরডি সচিব হিসেবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার পেশাগত সততা অনুসরণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় মনোয়ার আহমেদ বলেন, দেশের উন্নয়ন ভাবনা তাকে তাড়িত করেছে। স্বচ্ছতা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার পর অর্থনৈতিক ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ। ইআরডির মাধ্যমে এই বিশ্ব স্বীকৃতিতে তিনি ভূমিকা রাখতে পেরে সম্মানিত বোধ করছেন। ইআরডির সুনাম ধরে রাখার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
ইআরডির অতিরিক্ত সচিব সামসুল আলম এর সভাপতিত্বে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারসহ অর্থ মন্ত্রণালয় এবং ইআরডির শীর্ষ কর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ