করোনাভাইরাসে দেশের বাণিজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
৩১ জানুয়ারি ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
অর্থনীতি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আপাতত দেশের ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এছাড়া চীনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। এখনো দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। যদি কখনো হয়, সেটিকে মোকাবেলার জন্য সব প্রস্তুতি নেয়া আছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা ডালিয়া, জেলা সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন।
টিপু মুনশি বলেন, ছাত্রলীগকে তাদের ঐতিহ্য ধরে রাখতে হবে। টেন্ডাববাজি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পড়াশুনার পাশাপাশি সরকারের সব উন্নয়ন কার্যক্রম ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, রমজানের ১৫ দিন আগে থেকে তেল, ছোলা, পেঁয়াজ ও প্রয়োজনীয় নিত্যপণ্য চাহিদার চেয়ে পাঁচ মজুদ রাখা হবে। যদি কেউ সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টা করে তা কঠোরভাবে দমন করা হবে।
এর আগে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, গত রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ে সমস্যা হয়নি; এবারও হবে না।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ