চিনিকলসমূহের লোকসান কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:২১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে সরকারি খাতে ১৫টি চিনিকল রয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে মোট লোকসানের পরিমাণ এক হাজার ৮ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকা। তবে চিনিকলসমূহের লোকসান কমানোর জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের সময়াবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আলী আজমের (ভোলা-২) লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী লোকসান কমানোর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
মন্ত্রী বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে উৎপাদন ব্যবস্থা সার্বক্ষণিক তদারকি, নর্থ বেঙ্গল সুগার মিলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন, ঠাকুরগাঁও চিনিকলে পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন ও সুগারবিট থেকে চিনি উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা