রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর আধুনিকায়ন: থাইল্যান্ড ও কম্বোডিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী
২২ জানুয়ারি ২০২০, ০৩:৫৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর আধুনিকায়ন এবং পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের বিষয়ে আলোচনার জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়া সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বুধবার রাতে (২২ জানুয়ারি দিবাগত রাত ২:০০ টায়) থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জিয়াউর রহমান খান, মন্ত্রীর একান্ত সচিব মোঃ আবদুল ওয়াহেদ, শিল্প প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহ্ মোমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক বেগম ওয়াহিদা মুসাররত অনীতা, মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোঃ আবদুল জলিল এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এ এস এম জাকারিয়া প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
সফরকালে তিনি বিএসএফআইসি’র আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়নের বিষয়ে থাই এক্সিম ব্যাংক এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জেবিআইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়া, তিনি থাইল্যান্ডের আইউত্থায়া সুগার চ্যাং ফ্যাক্টরি পরিদর্শন করবেন এবং বাংলাদেশের চিনি কলগুলোতে আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করবেন।
২৪ জানুয়ারি বিকেলে প্রতিনিধিদল থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার নমপেন যাবেন। নমপেন সফরকালে শিল্পমন্ত্রী সেখানের চিনিকল পরিদর্শন করবেন। তিনি কম্বোডিয়ার চিনিকলে ব্যবহৃত প্রযুক্তি এবং উৎপাদিত পণ্য সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল ২৬ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোতে ইক্ষুজাত উন্নয়ন, রপ্তানিমুখী লিকার ও বিয়ার ইন্ডাস্ট্রি স্থাপন ইত্যাদি বিষয়ে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিএসএফআইসি’র সাথে থাইল্যান্ডের স্যুটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, সংযুক্ত আরব আমিরাতের সারকারা এবং জাপানের প্রতিষ্ঠান সুজিতের সাথে ২৭ অক্টোবর, ২০১৯ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সমঝোতা চুক্তির আলোকে জাপান ও থাইল্যান্ডের একটি যৌথ প্রতিনিধিদল ১৪-১৯ নভেম্বর, ২০১৯ রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল (পাবনা, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, সেতাবগঞ্জ ও রংপুর) এবং এর আওতাধীন কৃষি খামার সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা চিনি কলগুলোর আবাদযোগ্য আখের জমির পরিমাণ, নদীর পানির উচ্চতা/লেভেল, মাটির গুণাগুণ, কৃষকের সক্ষমতা ইত্যাদি যাচাই করে। পরবর্তীতে তারা রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও রংপুর অঞ্চলে তিনটি চিনিকল এবং সুগার রিফাইনারি ও বিয়ার কারখানা স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এখাতে অর্থায়নের বিষয়ে আলোচনার জন্য স্যুটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, ০৯-১৪ ডিসেম্বর, ২০১৯ বিএসএফআইসি’র একটি কারিগরি টিম অগ্রগামী দল হিসেবে থাইল্যান্ডের সুগার ও বিয়ার ফ্যাক্টরি পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই করে। এর ধারাবাহিকতায় শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল দু’দেশ সফরে যাচ্ছেন।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ