ট্যানারি পরিচালনার জন্য কোম্পানি গঠনের সিদ্ধান্ত এপ্রিল মাসেই
১৭ এপ্রিল ২০১৯, ০৭:০৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
সাভার চামড়া শিল্পনগরির কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিচালনার জন্য চলতি এপ্রিল মাসের মধ্যেই একটি কোম্পানি গঠনের সিদ্ধান্তে একমত হয়েছে ট্যানারি শিল্প মালিকরা।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এর সাথে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন ও স্টেকহোল্ডারদের নিয়ে সাভার চামড়া শিল্পনগরির সার্বিক বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আজ বুধবার (১৭ এপ্রিল) এ সিদ্ধান্ত গৃহিত হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এপেক্স ট্যানারির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহী, এলএফএমইএবি’র চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বিএফএলএলএফইএ এর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিম, বিটিএ চেয়ারম্যান শাহিন আহমেদসহ বুয়েট, বিসিক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সাভার চামড়া শিল্পনগরির সার্বিক অবস্থা বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় জানানো হয়, লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) নিরীক্ষক এবং ইতালীর পরামর্শকের প্রতিবেদন অনুযায়ী সাভার চামড়া শিল্পনগরির কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারের সার্বিক নির্মাণ কাজ সন্তোষজনক। এতে কিছুটা নির্মাণ ঘাটতি থাকলেও তা সহজেই সমাধানের সুযোগ রয়েছে। বিশেষ করে, সলিড এবং লিকুইড বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনলে সিইটিপির শতভাগ সুবিধা পাওয়া সম্ভব।
সভায় চামড়া শিল্পনগরির সলিড বর্জ্য ব্যবস্থাপনার জন্য ল্যান্ডফিল্ড ডিজাইন অনুযায়ী বর্জ্য ডাম্পিং এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য ক্রোম সেপারেশন ইউনিট সচল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ট্যানারিতে পানির অপচয়রোধে শ্রমিকদের প্রশিক্ষিত করার নির্দেশনা দেয়া হয়। এ লক্ষ্যে বিসিকের মাধ্যমে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ট্যানারি মালিকরা সাভার চামড়া শিল্পনগরিতে স্থাপিত সিইটিপিকে এশিয়ার সর্ববৃহৎ সিইটিপি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এটি পুরোমাত্রায় ব্যবহার করা গেলে দেশের চামড়া শিল্পখাত এশিয়ায় সপ্তম স্থান থেকে তৃতীয় স্থানে চলে আসবে। তারা কোম্পানি গঠনের পর নিজস্ব দায়িত্বে সিইটিপি পরিচালনার বিষয়ে ঐক্যমত পোষণ করেন
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা