দেশের সব বন্দর-স্টেশনে স্ক্যানার স্থাপন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
অর্থনিীতি ডেস্ক:
দেশের সব বন্দর, স্টেশনসহ যেসব জায়গায় স্ক্যানার মেশিনের প্রয়োজন রয়েছে, সেসব স্থানে স্ক্যানার মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সব বন্দর ও স্টেশনে স্ক্যানার মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে পণ্য খালাস হয় সেখানেই স্ক্যানার মেশিন বসাতে হবে। পরিবেশ উন্নয়নে ঢাকা শহরে আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। পরামর্শ দিয়েছেন সড়কের দু’পাশে গাছ লাগানোর।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। বর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিক করতে বলেছেন। বর্জ্য ব্যবস্থাপনার কথা তিনি আগে বলেছেন। বর্জ্য দিয়ে বিদেশি কোম্পানি যদি বিদ্যুৎ উৎপাদন করতে চায় তবে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, জলাশয় পরিষ্কার রাখতে বলেছেন। যাতে ব্রিজ ভেঙে গেলে অথবা নির্মাণকালীন সময়ে নৌকাসহ অন্য জলযান দিয়ে পারাপার করা যায়। ভাটি অঞ্চলে চলাচল সমস্যা না হয়। জরুরি ভিত্তিতে মানুষজন যাতে চলাচল করতে পারে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ