ভবিষ্যতে কারোরই কর্মসংস্থানের অভাব থাকবে না -অর্থমন্ত্রী
১৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৫ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমি আশা করি ভবিষ্যতে কারোরই কর্মসংস্থানের অভাব থাকবে না। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী।
আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্ব সেরা। তিনি বলেন, দেশের সার্বিক অগ্রগতির রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের প্রবৃদ্ধি অর্জনে সকল পেশা ও শ্রেণীর মানুষেরা অবদান রাখছেন। ‘চলতি অর্থবছরেই আমরা ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি, যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশে এবং সেটা অব্যাহত থাকবে।
বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ছে তার মধ্যে বাংলাদেশ একটি এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের গড় আয়ু বেড়েছে, ক্ষুধা ও দারিদ্রের হার আগের তুলনায় অনেক কমেছে। এটাকে কোন কল্প কাহিনীর মত মনে হলেও এটাই বাস্তবতা। এতে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের মানুষের। কেননা আমাদের উৎপাদন আর চাহিদা আমাদের নিজেরাই তৈরি করি। ফলে আমাদের আর্থিক খাতে এই মুহূর্তে কোন রকম ঝুঁকি নেই। আমাদের রয়েছে কর্মদক্ষ ভবিষ্যত যুবশক্তির সম্ভাবনা। আ হ ম মুস্তফা কামাল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় সকলকে যত্নবান হওয়ারও আহ্বান জানান।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ