রফতানিকারকদের সতর্ক করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
০৬ জানুয়ারি ২০২০, ০৭:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
রফতানিকারকের নামে বিদেশি ক্রেতাদের কাছে দেয়া হচ্ছে ভুয়া ই-মেইল। রফতানি আয় ভিন্ন ব্যাংক হিসাবে নিয়ে করা হচ্ছে আত্মসাৎ। তাই এখন থেকে টেলিগ্রাফ ট্রান্সফারের (টিটি) মাধ্যমে রফতানির আয় স্থানান্তরে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ রোববার (৫ জানুয়ারি) এ-সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে চিঠি পাঠিয়েছে।
রফতানির অর্থ আত্মসাতের প্রচেষ্টা রোধে কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুসৃত পন্থায় ডকুমেন্টারি কালেকশন/নেগোশিয়েশনের পাশাপাশি টিটি পদ্ধতিতে রফতানির মূল্য প্রত্যাবাসনের ব্যবস্থা প্রচলিত রয়েছে। সম্প্রতি টিটি ব্যবস্থায় রফতানির ক্ষেত্রে বিদেশি ক্রেতার কাছে রফতানিকারকের নামসম্বলিত ভুয়া ইমেইল আইডি থেকে বার্তা প্রেরণ করে রফতানির আয় ভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে। এ ধরনের জালিয়াতি রোধে রফতানিকারক প্রতিষ্ঠানকে অধিকতর সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদানের জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা