‘উপশাখা’ নামে পরিচিতি পাবে ‘ব্যাংকিং বুথ’
০৪ ডিসেম্বর ২০১৯, ০২:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
আর্থিক সুবিধা বঞ্চিত মানুষদের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের পর ব্যাংকিং সেবায় যুক্ত হয়েছিল ‘ব্যাংকিং বুথ’। সেই ‘ব্যাংকিং বুথ’ই এখন ‘উপশাখা’ নামে পরিচিতি পাবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।
সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর জারি করা ‘ব্যাংকসমূহের ব্যবসা কেন্দ্র স্থাপন সংক্রান্ত’ প্রজ্ঞাপনে বাংলাদেশে ব্যাংক ব্যবসার প্রসার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেট এর মাধ্যমে অধিকতর আর্থিক সেবাভুক্তির লক্ষ্যে ব্যাংকের ব্যবসা কেন্দ্রের মধ্যে ‘ব্যাংকিং বুথ’ অন্তর্ভুক্ত করা হয়।
‘ব্যাংকিং বুথ’ এর কর্মপরিধি ও পরিচালন পদ্ধতি বিবেচনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের নিকট অধিকতর স্পষ্ট করার প্রয়াসে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ‘ব্যাংকিং বুথ’ নামের ব্যবসা কেন্দ্রসমূহ ‘উপশাখা’ নামে পরিগণিত হবে। এ প্রেক্ষিতে উক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যাংকিং বুথ’ শব্দগুচ্ছ এবং ‘ব্যাংকিং বুথ’ বোঝাতে ব্যবহৃত সকল শব্দ/শব্দগুচ্ছ ‘উপশাখা’ শব্দ দ্বারা প্রতিস্থাপিত হবে। এছাড়া ওই প্রজ্ঞাপনের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি